শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শাহবাগে চিকিৎসকদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় সোমবার, ১৭ জুলাই, ২০২৩

ভাতা বৃদ্ধির দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন আন্দোলনকারী পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। তাদের সেখানে দাঁড়াতে না দেওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসকসহ শিক্ষকদের অবরোধের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। গতকাল রবিবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে বিএসএমএমইউ’র বটতলায় এ অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। জানা গেছে, বেলা ১১টা থেকে বিএসএমএমইউ’র মূল ফটক দিয়ে শাহবাগ মোড়ে যাওয়ার চেষ্টা করেন চিকিৎসকরা। কিন্তু পুলিশের বাধায় তারা কোনও গেট দিয়েই বাইরে বের হতে পারেননি। ফলে বিএসএমএমইউ’র চিকিৎসকসহ শিক্ষকদের অবরোধের ঘোষণা দেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা।
আন্দোলনরত চিকিৎসকরা বলেন, সকাল সাড়ে ১০টা থেকে শাহবাগ মোড়ে আমাদের অবস্থান কর্মসূচি করার কথা থাকলেও পুলিশের বাধায় সেখানে অবস্থান করতে পারিনি। তাই দাবি আদায়ে বিএসএমএমইউ’র ভেতরেই অবস্থান কর্মসূচি পালন করবো আমরা। এর আগে, গত ৮ জুন সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবে ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সংবাদ সম্মেলন করে পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে তারা জানান, ১২ জুনের মধ্যে ভাতা বৃদ্ধির দাবি মানা না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়া হবে। এরপর দাবি মেনে নেওয়ার আশ্বাসে দুই দফা আন্দোলন স্থগিত করেন তারা। শেষ পর্যন্ত কোনও আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় ৮ জুলাই সকাল ১০টা থেকে রাজধানীর শহীদ মিনার এলাকায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com