শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হালুয়াঘাট টিটিসির উদ্যোগে বিশ্ব যুব দক্ষতা দিবস পালিত

হালুয়াঘাট প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১৭ জুলাই, ২০২৩

স্মার্ট স্কিলস্, স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হালুয়াঘাট টিটিসির উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব যুব দক্ষতা দিবস-২০২৩। ‘সম্ভবনাময় ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষক, প্রশিক্ষক ও যুবশক্তির দক্ষতা উন্নয়ন। বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষ্যে সোমবার (১৭ জুলাই) সকালে হালুয়াঘাট টিটিসির কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় টিটিসি হালুয়াঘাট এর অধ্যক্ষ কাজী সিরাজউদ্দোহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসান। এসময় বক্তব্য রাখেন টিটিসির ইস্ট্রাক্টর আবু তাহের, সহকারী ইন্সট্রাক্টর ইস্তিয়াক আহমেদ রুমি, টিটিসির প্রথম ব্যাচের শিক্ষার্থী আনছারুল হক রাসেল, দ্বীন ইসলাম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে টিটিসির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ হালুয়াঘাটে মোটর ড্রাইভিং কোর্সের প্রথম ব্যাচের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিটিসি হালুয়াঘাট এর মোটর ড্রাইভিং কোর্স প্রথম ব্যাচের শিক্ষার্থী দেওয়ান নাঈম। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসান বলেন, সারা বিশ্বে বাংলাদেশের দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে। দক্ষ জনশক্তি প্রেরণ করে দেশের অর্থনীতিতে আরো এগিয়ে নেওয়া সম্ভব। সারা দেশে টিসিসি গুলো বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরী করে বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে তুলছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com