শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এডিস মশার লার্ভা ধ্বংসে সবাইকে সচেতন হতে হবে: মেনন

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

এডিস মশার লাভা ধ্বংসে জনগণ‌কে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। গতকাল সোমবার (১৭ জুলাই) সকাল ১১টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডে পল্টনস্থ আজাদ প্রডাক্টসের সামনে এডিস মশার লাভা ধ্বংস করার কর্মসূচিতে অংশ নিয়ে এলাকাবাসীর উদ্দেশে তি‌নি এ আহ্বান জানান। এসময় তিনি স্থানীয় বিভিন্ন হাউজিং-এর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং তাদের এডিস লার্ভা ধ্বংসের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উৎসাহিত করেন।
মেনন বলেন, প্রতি বছর এই সময়কালে ডেঙ্গুর প্রাদুর্ভাব দুর করতে সিটি কর্পোরেশনসহ হাউজিংসমূহকে বছরব্যাপী অভিযান পরিচালনা করতে হবে।
এসময়ে তার সাথে দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও পল্টন থানা আওয়ামী লীগ সভাপতি এনামুল হক আবুল, আ লিক নির্বাহী কর্মকর্তা অ ল-২ সুয়ে মেন জো, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সাদাত মো. সালেহ, সহকারী প্রকৌশলী মো. খলিলুর রহমান, পরিচ্ছন্ন পরিদর্শক মো. আসাদ, মশক নিধন সুপারভাইজার আমিব হাসান চৌধুরী, স্থানীয় আওয়ামী লীগ নেতা মনির আহম্মেদ মনা ও যুব মৈত্রীর সহ সভাপতি এমএম মিল্টনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংসদ সদস্য রাশেদ খান মেনন এই সময় স্থানীয় এলাকা ও হাউজিংসমূহ ঘুরে দেখেন। আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় মালিবাগ মোড়স্থ হোসাফ টাওয়ারে জনাব রাশেদ খান মেনন ঢাকা-৮ আসনের ১১নং ওয়ার্ডে যুব মৈত্রীর উদ্যোগে এডিসে লাভা ধ্বংস কর্মসূচিতে অংশ নেবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com