শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জামালপুরে এক দফা দাবিতে বিএনপির পদযাত্রা

আবুল কাশেম জামালপুর :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃতিষ্ঠার একদফা দাবিতে জামালপুরে পদযাত্রা কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পুরাতন বাইপাস মোড়ে পদযাত্রা উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সেখান থেকে পদযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোডে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিবের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন। বিএনপিনেতা ওয়ারেছ আলী মামুন বলেন, ‘এই সরকারের জুলুম নির্যাতন আর সহ্য করা হবে না। জণগণ আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চায়না। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে একটি নিরপেক্ষ সরকারের অধীনে। আমরা সেই আন্দোলনেই নেমেছি।’ এ সময় আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সদস্য সুলতান মাহমুদ বাবু, জেলা বিএনপির সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন প্রমুখ। পদযাত্রায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com