শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সরকার দেশকে বসবাসের অযোগ্য করে ফেলেছে: কর্নেল অলি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৯ জুলাই, ২০২৩

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) বলেছেন, বর্তমান সরকার বিগত ১৫ বছর যাবত অবৈধভাবে নিশিরাতের ভোটের মাধ্যমে ক্ষমতা দখল করে আছে। যার কারণে জনগণের নিকট তাদের কোনো দায়বদ্ধতা নেই। তাদের অব্যবস্থা ও দুর্নীতির কারণে মানুষ চরম বেকায়দায় আছে। সমাজে দুর্নীতি, অরাজকতা, অত্যাচার রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। দেশকে বসবাসের অযোগ্য করে ফেলেছে।
গতকাল মঙ্গলবার রাজধানীর পূর্ব পান্থপথস্থ এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এলডিপি আয়োজিত পদযাত্রা শুরুর আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্নেল অলি আরো বলেন, গতকাল বনানীতে আওয়ামী সন্ত্রাসীরা হিরো আলমের উপর যেভাবে নির্যাতন-নিপীড়ন করেছে তাতে মনে হয় তারা উন্মাদ হয়ে গেছে। তাদের কাছে ন্যায় বিচার, সমান আচরণ ও সুষ্ঠু ভোট আশা করা যায় না।
তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর কারণে দেশের ৮৫ শতাংশ মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে। জিনিসপত্রের দামের ঊর্ধ্বমুখীতে এখন অনেকের জীবন-সংগ্রাম আরো কঠিন হয়ে পড়েছে। আওয়ামী লীগ নেতাদের সীমাহীন দুর্নীতির কারণে দেশ ধ্বংসের পথে। এ থেকে উত্তরণে এই সরকারকে হটানোর বিকল্প নেই।
কর্নেল অলি বলেন, সরকারের মদদপুষ্ট দুর্নীতিবাজরা ব্যাংক থেকে ৪ লক্ষ হাজার কোটি টাকা লোপাট করেছে। দেশ থেকে প্রায় ১১ লক্ষ হাজার কোটি টাকা পাচার হয়েছে।
এতে সরকারের মদদে হয়েছে। এর সঙ্গে তারা জড়িত। তিনি আরও বলেন, দেশের জনগণ এক অনিশ্চতায় ও নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ও সংঘাত এড়াতে লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন হতে হবে।
মঙ্গলবার সকাল ১১ টায় রাজধানীর পূর্বপান্থপথস্থ এফডিসি সংলগ্ন এলডিপির কার্যালয়ের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়। মগবাজার, মালিবাগ, কাকরাইল, নয়াপল্টন হয়ে মতিঝিলে গিয়ে শেষ হয়।
পদযাত্রায় এলডিপি প্রেসিডিয়াম সদস্য ডক্টর নেয়ামূল বশির, ডক্টর আওরঙ্গজেব বেলাল, এডভোকেট এসএম মোরশেদ, অধ্যক্ষ সাকলায়েন, ভাইস-প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যাপিকা কারিমা খাতুন, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক এডভোকেট আবুল হাশেম, প্রচার সম্পাদক এডভোকেট নিলু, প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মাহবুব, সহ-সাংগঠনিক সম্পাদক আলী আজগর বাবু, সহ-দপ্তর ওমর ফারুক সুমন, ঢাকা মহানগর পূর্ব এলডিপি’র সভাপতি মো. সোলায়মান, পশ্চিম এলডিপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহাদাত হোসেন মানিক, উত্তর এলডিপি’র সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, গণতান্ত্রিক ওলামা দলের সভাপতি মুফতি মাওলানা সাদিকুর রহমান, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com