শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বয়স ধরে রাখার ক্রিম ব্যবহারে বিপাকে বলিউড শিল্পী শান

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৯ জুলাই, ২০২৩

বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক শান। তিনি নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় আলোচিত সংগীতশিল্পী। দুদশকের বেশি সময় কাটিয়ে ফেলেছেন এ ইন্ডাস্ট্রিতে। সম্প্রতি তিনি ৫০ বছরে পা দিয়েছেন। তবু যেন তারুণ্যের ছোঁয়া দেখা যায় তার চোখেমুখে। বলিউড তারকারা যৌবন ও বয়স ধরে রাখতে বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করেন। শানও এর ব্যতিক্রম নন। সময়ের সঙ্গে সঙ্গে বেশ খানিকটা বদলেছেন শান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে চেহারায় বয়সের ছাপ পড়ার প্রসঙ্গে গায়ক জানান, প্রায়ই নাকি তাকে বয়স নিয়ে নানা কথা শুনতে হয়। সেই সময় অভিনেতা তার পুরানো কিছু ছবি বার করে দেখে নেন। শানের কথায়, ‘হ্যাঁ আগের থেকে অনেকটা বদলে গিয়েছি। আমি মাঝে অ্যান্টি এজিং, অ্যান্টি রিংক্ল ক্রিম মাখাও শুরু করেছিলাম। সেভাবে কোনো কাজই হয়নি। উল্টে আমার তেলতেলে ত্বকে একগাদা ব্রণ বেরিয়েছে।
বোঝা যাচ্ছে বয়স ধরে রাখার এ ক্রিম ব্যবহার করে বেশ বিপাকেই পড়েছেন শান। শান এই প্রসঙ্গে বলেন, মনে বয়সের ছাপ না পড়লে তা চেহারায় দেখা যায় না। মালাইকা অরোরা বা অর্জুন রামপালের দিকে তাকান। বয়স কোনো সমস্যাই নয়। শান আরও বলেন, শুধু ফিট থাকলেই হবে না, ভিতর থেকে নিজের যৌবন উপভোগ করতে হবে। নিজেকে সব সময় তরুণ ভাবতে হবে। এই ভাবনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com