শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পাকিস্তান বিশ্বকাপে না খেললে সমর্থকদের প্রতি অবিচার করা হবে : মিসবাহ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৯ জুলাই, ২০২৩

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান না খেললে, সমর্থকদের সাথে বড় অবিচার করা হবে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক অধিনায়ক মিসবাহ উল হক। রাজনৈতিক কারণে ভারতের মাটিতে পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের হুমকির সমালোচনা করেছেন তিনি। একইসাথে ভারতের মাটিতে নিজের খেলার অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং খেলোয়াড়দের ক্রিকেটের প্রতি মনোযোগী হতে বলেছেন তিনি।
আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ইতোমধ্যে ১০ দলের বিশ্বকাপের সূচিও প্রকাশ করা হয়েছে। রাজনৈতিক কারণে বিশ্বকাপে পাকিস্তান দলের অংশগ্রহণ এখনো অনিশ্চিত। নিজ দেশের সরকারের সবুজ সঙ্কেত না পেলে ভারত সফরে যাবে না পাকিস্তান দল।
ক্রিকেটের সাথে রাজনীতিকে জড়ানোটা পছন্দ নয় মিসবাহর। সম্প্রতি ভারতের বেসবল দল, ব্রিজ দল পাকিস্তানে খেলেছে। কিন্তু ক্রিকেট দল কেন আসবে না, সেই প্রশ্ন মিসবাহর।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে ৪৯ বছর বয়সী মিসবাহ বলেন, ‘যখন দুই দেশ একসাথে অন্য খেলায় অংশ নিতে পারে, তখন ক্রিকেটে কেন নয়। ক্রিকেটকে রাজনীতির সাথে যুক্ত করা হচ্ছে কেন? যারা ভারত-পাকিস্তানের ক্রিকেটকে অনুসরণ করে তাদের প্রতি বড় অবিচার হবে।’
পাকিস্তানের মাটিতে এশিয়া কাপের ম্যাচ খেলবে না ভারত। নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কার মাটিতে আয়োজনের জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) বাধ্য করেছে ভারত। এশিয়া কাপের ম্যাচ পাকিস্তানের খেলবে না বলেই বিশ্বকাপের বাবর-রিজওয়ানরা ভারতে যাবে না বলে সম্প্রতি হুমকি দিয়েছেন পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি।
মাজারির সাথে এক সুরে কথা বলেননি মিসবাহ। তিনি বলেন, ‘অবশ্যই ভারতে গিয়ে পাকিস্তানের বিশ্বকাপে খেলা উচিত। আমি ভারতে যত বার খেলেছি, সেখানকার ক্রিকেট উন্মাদনা উপভোগ করেছি। কারণ, এটি আপনাকে অনুপ্রেরণা দেয় এবং ভারতের কন্ডিশন আমাদের জন্য উপযুক্ত। ভারতীয় কন্ডিশনে আমাদের ভালো করার ক্ষমতা আছে।’
পাকিস্তানের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ২৭৬টি আন্তর্জাতিক ম্যাচে ১১,১৩২ রান করেছেন মিসবাহ। ভারতের মাটিতে ১২টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার। মাঠের বাইরের চিন্তা বাদ দিয়ে খেলোয়াড়দের বিশ্বকাপ নিয়ে ভাবার পরামর্শ দিয়েছেন মিসবাহ।
তিনি বলেন, ‘খেলার বাইরে কী ঘটছে, তা নিয়ে ভাবা উচিত নয় পাকিস্তানের দলের। ভারতে বিশ্বকাপে ভালো করার মূল চাবিকাঠি হলো, নির্দিষ্ট ভেন্যুতে এবং নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে সঠিক একাদশ বেছে নেয়া।’ সূত্র : বাসস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com