শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রায়পুরায় সংবাদপত্র হকারদের বাইসাইকেল বিতরণ করেছেন জেলা প্রশাসক

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ১৯ জুলাই, ২০২৩

নরসিংদীর রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকায় কর্মরত উপজেলার ৭জন সংবাদপত্র হকারদের মাঝে বাইসাইকেল বিতরন করেছেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। এর আগে সকালে উপজেলার আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্ন এলাকার মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও চরাঞ্চলের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমান সময়ে ডেঙ্গু পরিস্থিতি বাড়ছে। প্রতিটি মসজিদে ডেঙ্গু নিয়ে সচেতনামূলক আলোচনা করতে হবে। এর মাধ্যমেই গ্রামের সাধারণ মানুষদের সচেতন করা যাবে। এছাড়াও বর্ষা সময়ে নদী পাড়ে গাছের চারা রোপন করার পরামর্শ দেন তিনি। বুধবার (১৯ জুলাই) উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা, অফিসার ইনচার্জ আজিজুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাংবাদিক, ইমাম ও মুয়াজ্জিনগন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com