শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কাউকে আর ছাড় দেয়া হবে না:  মির্জা আব্বাস

শাহজাজান সাজু:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অত্যাচার অনেক সহ্য করেছি। আর সহ্য করবো না, অত্যাচারের জবাব দেবো। ছেড়ে দেয়ার দিন শেষ, কাউকে আর ছাড় দেয়া হবে না। বুধবার সকালে আব্দুল্লাহপুরে পদযাত্রা শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আর সহ্য করবো না। অত্যাচারের জবাব দেবো। ছেড়ে দেয়ার দিন শেষ, খালেদা জিয়ার বাংলাদেশ। কাউকে ছাড় দেয়া হবে না। আমাদের বাংলাদেশকে আমাদের রক্ষা করতে হবে। সুতরাং গণতান্ত্রিক আন্দোলনে আমাদের যে অত্যাচার করেছে, তার জবাব আমরা দেবো। আমার কথা বলার অধিকার আদায় করবো।
তিনি বলেন, এক দফা এক দাবি- এই প্রত্যয়ে আজ এই পদযাত্রা। বাধা অতিক্রম করে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে, বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে, ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, ওবায়দুল কাদের সাহেব বলেছেন, সংবিধান থেকে একচুলও নড়বেন না। আমরাও সংবিধানের বাইরে যাবো না। কিন্তু খায়রুল হকের সংবিধান না বাংলাদেশের সংবিধান। যে সংবিধান কাটাছেঁড়া করা হয়নি। সেই সংবিধানের অধীনে আমরা নির্বাচন চাই। যেটা খায়রুল হক ও আপনাদের সংবিধান, সেই সংবিধানের অধীনে আমরা নির্বাচনে যাবো না। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হকের স ালনায় এতে বিএনপির স্থায়ী ড. মঈন খানসহ দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত আছেন। পদযাত্রাটি আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুন বাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, আবুল হোটেল, খিলগাঁও, বাসাবো, মুগদাপাড়া, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com