শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হোয়াটসঅ্যাপে অ্যানিমেশন অবতার পাঠাতে পারবেন

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

প্রতিনিয়ত আপডেট হচ্ছে মেটার ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতেই এত নতুনত্ব। এবার নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ। এতদিন হোয়াটসঅ্যাপে নিজের অবতার বানিয়ে শেয়ার করতেন ব্যবহারকারীরা। এবার সেটি অ্যানিমেটেড ফিচার তৈরি করতে পারবেন।
খুব শিগগির আসছে অ্যানিমেটেড অবতার ফিচার। নতুন এই হোয়াটসঅ্যাপ প্রাইভেসি ফিচারের নাম ‘ফোন নম্বর প্রাইভেসি’। এর মাধ্যমে অ্যানিমেশনের সাহায্যে হোয়াটসঅ্যাপ অবতার পাঠানো যাবে। আইওএস এবং অ্যান্ড্রয়েড দু’ক্ষেত্রেই চালু হতে চলেছে এই ফিচার। হোয়াটসঅ্যাপের আগামী আপডেটে এই অ্যানিমেটেড অবতার প্যাক পাওয়া যাবে বলে জানা গিয়েছে।
হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবিটাইনফোর রিপোর্টে জানা গেছে, হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বিটা ২.২৩.১৫.৬ আপডেট যা গুগল প্লে স্টোরে উপলব্ধ সেখানে দেখা গিয়েছে এই অ্যানিমেটেড ভার্সানের অবতার প্যাক। বর্তমানে ব্যবহারকারীরা নিজেদের ছবি তুলে তা দিয়ে অবতার তৈরি করতে পারেন। সেটা নিজে থেকেই তৈরি হয়। এছাড়াও অ্যাপ সেটিংসে অনেক ধরনের অবতার রয়েছে যেগুলো ব্যবহারকারীরা ব্যবহার করতে পারেন। অ্যানিমেশনের ফিচার যুক্ত হলে হোয়াটসঅ্যাপ অবতার আরও ঝকঝকে হবে, দেখতে আরও ভালো লাগবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com