শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্স- এর শক্তিশালী পাসপোর্ট সূচকে উন্নতি হয়েছে বাংলাদেশের। এ সূচকে ৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ। গত মঙ্গলবার (১৮ জুলাই) শক্তিশালী পাসপোর্টের নতুন সূচক প্রকাশ করে। নতুন সূচকে তালিকার ৯৬তম স্থানে বাংলাদেশের অবস্থান। এর আগে, গত ১০ জানুয়ারি প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম।
কোন নির্দিষ্ট দেশের পাসপোর্টধারীরা কতগুলো দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন তার ওপর নির্ভর করে তৈরি করা হয় এই সূচক। নতুন সূচকে দেখা যাচ্ছে, ৪০টি দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসা দিয়ে ভ্রমণ করতে পারেন বাংলাদেশী পাসপোর্টধারীরা।
পাসপোর্টের এ সূচকে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। এই দেশটির পাসপোর্টধারীরা ১৯২টি দেশে ভিসা ছাড়া যেতে পারেন। তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করেছে ইউরোপিয়ান দেশ জার্মানি, ইতালি ও স্পেন। বর্তমানে এ তিনটি দেশের নাগরিকরা ভিসা ছাড়া ১৯০টি দেশে যাওয়ার সুযোগ পেয়ে থাকেন। তৃতীয় স্থানে থাকা জাপানিরা বর্তমানে ১৮৯টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com