শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রোববার ঢাকায় আসছেন জাপানের মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

আগামী ২৩ জুলাই ঢাকায় আসছেন জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পবিষয়ক মন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি। দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে তার এ সফর। গতকাল বুধবার (১৯ জুলাই) বা‌ণিজ্য মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ইয়াসুতোশির ঢাকা সফরের এ তথ্য নি‌শ্চিত করেছেন।
বা‌ণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, রোববার ঢাকায় অনুষ্ঠাতব্য বাংলাদেশ-জাপান ট্রেড সামিটে অংশ নেবেন জাপানের মন্ত্রী। এছাড়া তি‌নি ঢাকা সফরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ও শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে পৃথক বৈঠক করবেন।
জানা গেছে, জাপানের মন্ত্রী ইয়াসুতোশি ঢাকা সফরকালে সং‌শ্লিষ্ট মন্ত্রীদের স‌ঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য প্রস্তাবিত ইপিএ সইয়ের বিষয়ে একটি যৌথ গবেষণার ফলাফল নিয়ে আলোচনা করবেন। এছাড়া তি‌নি ২৪ জুলাই ঢাকায় মেট্রো রেলে ভ্রমণ করবেন। সফর শেষে ২৫ জুলাই ঢাকা ছাড়বেন জাপানের মন্ত্রী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com