শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দুর্গাপুরে তিন কিংবন্তীর স্মৃতিফলক উদ্বোধন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

নেত্রকোনার সীমান্তবর্তী কুল্লাগড়া ইউনিয়নে টংঙ্ক আন্দোলনের মহিয়সী নারীনেত্রী, শহীদ রাশীমণি স্মৃতিসৌধ চত্ত্বরে দুর্গাপুর উপজেলার তিন কিংবদন্তী‘র স্মুতিফলক উদ্বোদন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্মৃতিফলকের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন, টংঙ্ক আন্দোলনের আরেক মহিয়সী নারীনেত্রী, জীবন্ত কিংবদন্তি কমরেড কুমুদিনী হাজং। ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোক সাহিত্য গবেষনা একাডেমি নেত্রকোনা এর আয়োজনে, অর্থনৈতিক ও মানবিক উন্নয়ন সংস্থা (অমাস) এর চেয়ারম্যান, সাবেক এআইজি বীর মুক্তিযোদ্ধা মালিক খসরু এর অর্থায়নে স্মৃতিফলক উদ্বোধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক এর সাবেক ডিজিএম বীর মুক্তিযোদ্ধা মো. মনজুর উল হক, ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ অধ্যক্ষ ইকবাল হাসান তপু, ইউপি চেয়ারম্যান (ভার:) মো. সবুজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীল কালচারাল একাডেমির সাবেক পরিচালক শরদিন্দু সরকার স্বপন হাজং, সাবেক উপজেলা চেয়ারম্যান কবি আব্দুল্লাহ্ হক, আদিবাসী গবেষক মতিলাল হাজং, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক রুপক সরকার, পথপাঠাগার এর সভাপতি নাজমুল হুদা সারোয়ার সহ স্থানীয় গন্যমান ব্যক্তিগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য: শহীদ রাশীমণি স্মৃতিসৌধ চত্ত্বরে টংঙ্ক আন্দোলনের মহানায়ক মুক্তিযুদ্ধ কালীন প্রবাসী সরকারের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কমরেড মণি সিংহ, টংঙ্ক আন্দোলনের মহিয়সী নারীনেত্রী, শহীদ রাশীমণি হাজং, টংঙ্ক আন্দোলনের আরেক মহিয়সী নারীনেত্রী, জীবন্ত কিংবদন্তি কমরেড কুমুদিনী হাজং এর স্মৃতিফলক স্থাপন করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com