শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সান্তাহার আধুনিক বগুড়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের খেলা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

বগুড়া জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের তৃতীয় খেলা শনিবার (১৯ জুলাই) সান্তাহার আধুনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বিকাল সাড়ে ৩ টায় জেলার দুপচাঁচিয়া উপজেলা বনাম নন্দীগ্রাম উপজেলা ফুটবল দলের অংশ গ্রহণে এই খেলায় প্রধান অতিথি ছিলেন আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। মাদক ও সন্ত্রাসকে না বলুন এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তুলুন প্রতিপাদ্যের আলোকে বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এই খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বগুড়া চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদার রহমান মিলন, বগুড়া স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও টুর্ণামেন্ট কমিটির আহবায়ক মাসুম আলী বেগ, দুপচাঁচিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক, দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার সুমন জেহাদী, নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শিফা নুশরাত, আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান, আদমদীঘি উপজেলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, টুর্ণামেন্ট কমিটির সদস্য যথাক্রমে শফিকুল ইসলাম বাবু, শহিদুল ইসলাম স্বপন, আতিকুর রহমান আতিক, এমদাদুল হক রতœ, বগুড়া জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা, সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, দুপচাঁচিয়া পৌর মেয়র জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান যথাক্রমে জিল্লুর রহমান, নাহিদ সুলতানা তৃপ্তি, আব্দুল হক আবু, আব্দুস সালাম, শামিমুল হুদা খন্দকার, গোলাম মোস্তফা, এ ছাড়া রাশেদুল ইসলাম রাজা, সাজেদুল ইসলাম চাম্পা, নিসরুল হামিদ ফুতু, শাহিনুর রহমান মন্টি, খন্দকার নাজিমুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন। খেলায় কোন পক্ষই গোল করতে না পারার কারণে পয়েন্ট দুই দলের মাঝে বন্টন করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com