শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিলেটে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

সিলেটের ভোলাগঞ্জে অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে সাত জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। গতকাল বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ৭টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের খাগাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা শ্যামল বনিক এ তথ‌্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ‌্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র সহকারী শিক্ষক কাজী আমির উদ্দিন (৩৯), কোম্পানীগঞ্জের পূর্ব টুকেরবাজারের ইসলামপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে অটোরিকশাচালক কালন মিয়া (৩৬) ও একই উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের বতুমারা গ্রামের মো. ইদ্রিস আলী।
ফায়ার সার্ভিস সিলেটের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভুঞা বলেন, নিহতদের মধ্যে তিন জনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আর ফায়ার সার্ভিসের কর্মীরা বাকিদের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠায়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে জানিয়ে তিনি বলেন, মুখোমুখি সংঘর্ষের পর মাইক্রোবাস ও অটোরিকশা দুটিই পাশ্ববর্তী খালে পড়ে যায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com