শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিলেটে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২২ জুলাই, ২০২৩

সিলেটের ওসমানীনগর উপজেলায় গলায় ফাঁস দিয়ে বিশাল দেব বিমান (১৯) নামের এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (২১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ ঘরে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। মারা যাওয়া বিশাল দেব উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের তেরহাতি গ্রামের বিধান দেবের ছেলে। তিনি তাজপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বিশাল দেব রাতে ঘরের দরজা বন্ধ করে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেন। পরিবারের লোকজন অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের টিন খুলে ভেতরে উকি দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় বিশাল দেবকে উদ্ধার করে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আমিন জানান, কলেজ ছাত্র বিশালের লাশ ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com