শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাষ্ট্রদূতরা এ দেশে নিজেদের সম্রাট মনে করেন : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় শনিবার, ২২ জুলাই, ২০২৩

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, গণমাধ্যমে বিদেশীদের মন্তব্য অতি প্রচারের ফলে দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে তারা মজা পায়। তারা নিজেদেরকে এদেশের সম্রাট মনে করে।
গতকাল শুক্রবার (২১ জুলাই) দুপুরে সিলেট শিল্পকলা একেডেমিতে সম্মাননা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি পশ্চিমবঙ্গে প ায়েত নির্বাচনে ৪০ জন মারা গেলো। একটা দেশও কথা বলেনি। বাংলাদেশ কিছু করলেই সাথে সাথেই বিদেশীরা চিৎকার করেন। এটি অভ্যন্তরীণ বিষয়ের ওপর হস্তক্ষেপ। এটি জেনেভা কনভেনশনের ধারে-কাছেও নেই। পৃথিবীর আর কোথাও রাষ্ট্রদূতরা দল বেঁধে মন্তব্য করে না। এর আগে পররাষ্ট্রমন্ত্রী জেলা শিল্পকলা একাডেমিতে সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৫ জনকে সম্মাননা প্রদান করেন।
জেলা প্রশাসক মো: মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। স্বাগত বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত। স ালনা করেন আবৃত্তিশিল্পী রোহেনা সুলতানা। জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রাপ্তরা হলেন- লোকসংস্কৃতিতে লেখক মিহিরকান্তি চৌধুরী, নাট্যকলায় চম্পক সরকার, সঙ্গীতে কণ্ঠশিল্পী পূর্ণিমা দত্ত রায়, আবৃত্তিতে জ্যোতি ভট্টাচার্য ও যন্ত্রসঙ্গীতে (বাঁশি) মো: মিনু মিয়া।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com