বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আন্ত কলেজ-মাদ্রাসা ক্রীড়ায় সেমিফাইনালে সীতাকুন্ড ডিগ্রি কলেজ

খাইরুল ইসলাম (চট্টগ্রাম) সীতাকুন্ড
  • আপডেট সময় শনিবার, ২২ জুলাই, ২০২৩

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আন্ত-কলেজ ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর জেলা পর্যায়ের খেলায় সেমি-ফাইনালে উঠেছে সীতাকুন্ড ডিগ্রী কলেজ ফুটবল দল। গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত-কলেজ ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর কোয়াটার ফাইনালের ২য় খেলায় প্রতিপক্ষ লোহাগাড়া মোস্তাফিজুর রহমান ডিগ্রী কলেজ‘কে ১-০ গোলে পরাজিত করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে দলটি। খেলার দ্বিতীয়ার্ধে জয়সূচক একমাত্র গোলটি করেন বিজয়ী দলের ৯নং জার্সি পরিহীত খেলোয়াড় মোঃ সাজ্জাদুল ইসলাম সাকিব। সেমিফাইনালে একই মাঠে আগামীকাল বিকাল ৩টায় সীতাকুন্ড ডিগ্রী কলেজ মোকাবিলা করবে রাউজান ইমাম গাজ্জালী ডিগ্রী কলেজের বিপক্ষে। এদিকে কোয়াটার ফাইনালে বিজয়ী সীতাকুন্ড ডিগ্রী কলেজ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন সীতাকুন্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম। বিজয়ী টিমকে অভিনন্দন জানিয়ে আগামী খেলায় সফলতা কামনা করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মুসা বলেন, ১ম বারের মতো জেলা পর্যায়ে সেমিফাইনালে উঠেছে সীতাকু- ডিগ্রী কলেজ ফুটবল দল। দলের এ সাফল্যে টিম ম্যানেজার, প্রভাষক সৈয়দ মোঃ মোনায়েম, কোচ- মোঃ নুরুচ্ছাফা ও অফিস সহকারী- আলী আহাম্মদের ভূমিকার বিশেষ প্রশংসা করেন তিনি। কলেজ টিমের উৎসাহ উদ্দীপনা বাড়াতে ব্যস্থতার মাঝেও খেলার মাঠে উপস্থিত থাকায় অধ্যাপক হাসান মোঃ শাহরিয়ার চৌধুরী ও প্রভাষক হুমায়ুন কবির সহ শিক্ষকদের বিশেষ ধন্যবাদ জানান তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com