শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

একসঙ্গে তিন সন্তানের জন্ম, হাসপাতালে মানুষের ভিড়

শামীম আহমেদ, বরিশাল
  • আপডেট সময় রবিবার, ২৩ জুলাই, ২০২৩
একসাতে জন্মগ্রহন করা নবজাতক তিন পুত্র সন্তান (বামে),মা বর্ষা আক্তার -ছবি বরিশাল

বরিশালের গৌরনদী উপজেলার একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে তিন পুত্র সন্তান জন্ম দিয়েছেন বর্ষা আক্তার (২৩) নামে এক প্রসূতি। এ ঘটনায় ওই পরিবারে আনন্দের বন্যা বইছে। একসঙ্গে জন্ম নেওয়া তিন নবজাতককে দেখার জন্য হাসপাতালে উৎসুক জনতা ভিড় করছেন। গৃহবধূ বর্ষা উজিরপুর উপজেলার যুগীহাটি গ্রামের ওয়ার্কশপ মিস্ত্রি পলাশ মোল্লার স্ত্রী।
বর্ষার শাশুড়ি রোজিনা বেগম জানান, বর্ষাকে শুক্রবার (২১ জুলাই) বিকেলে গৌরনদী উপজেলার বাটাজোর সুইস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তারি পরীক্ষার পর বর্ষাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন চিকিৎসক। পরে রাতে ডা. শিউলি সমাজপতির তত্ত্বাবধানে সিজারের মাধ্যমে তিনটি পুত্র সন্তানের জন্ম দেন বর্ষা। শনিবার (২২ জুলাই) সকালে তিন সন্তানের নাম রাখা হয়েছে আবু বকর, মিজানুর রহমান ও ওমর ফারুক।
তিনি আরও জানান, একটি বাচ্চা অসুস্থ হওয়ায় তাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুই বাচ্চা ও তাদের মা সুস্থ আছে। একসঙ্গে তিন সন্তান হওয়ায় আমাদের পরিবারে খুশির বন্যা বইছে। হাসপাতালের পরিচালক রুপা আক্তার বলেন, গৌরনদীর কোনো হাসপাতালে এই প্রথমবার একসঙ্গে তিনটি সন্তানের জন্ম হয়েছে। একসঙ্গে তিন বাচ্চার জন্ম দেওয়ায় হাসপাতালের পক্ষ থেকে পরিবারটিকে সার্বিক সহযোগিতা করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com