শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভয় কাটিয়ে আমাদের সত্য বলতে হবে : মেয়র আইভী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় রবিবার, ২৩ জুলাই, ২০২৩

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমরা কথা বলতে ভুলে গেছি। ভয়ের সংস্কৃতি আমাদের জেকে ধরেছে। এই ভয় কাটিয়ে আমাদের সত্য বলতে হবে। সংস্কৃতি সব সময় সত্য বলার সাহস যোগায়। গতকাল শুক্রবার রাতে আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে সাংস্কৃতিক সংগঠন আনন্দধারার ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আনন্দধারার সভাপতি রফিউর রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন শিক্ষাবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শওকত আরা হোসেন ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়। সৈয়দ আনোয়ার হোসেন বলেন, রাজনীতি ও সংস্কৃতির সম্মিলনই হচ্ছে আমাদের স্বাধীনতা। রাজনীতিকে পরিশীলিত করে সংস্কৃতি। এখন রাজনীতি ও সংস্কৃতি বিচ্ছিন্ন। আর তাই রাজনীতির সঙ্কটও গভীর হয়েছে। এ থেকে উত্তরণের জন্য সংস্কৃতির জাগরণ দরকার, নয়ত এ বৈকল্য থেকে আমরা মুক্তি পাবো না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com