শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

যে সবজি খেলে শরীর ঠান্ডা থাকবে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৩ জুলাই, ২০২৩

কিছু খাবার শরীর গরম করে দেয়, কিছু খাবার আবার ভেতর থেকে ঠান্ডা করে। শরীরকে ভেতরে থেকে ঠান্ডা রাখার জন্য খুব বেশি কষ্ট করার কিংবা দামী খাবার খাওয়ারও দরকার নেই। এই কাজে আপনাকে সাহায্য করতে পারে একটি পরিচিত সবজি যার নাম লাউ। এই সবজি এখন সারা বছরই পাওয়া যায়।
চলুন জেনে নেয়া যাক লাউ খাওয়ার আরও কিছু উপকারিতা- লাউয়ের রয়েছে অনেক উপকারিতা। এটি মরণব্যাধি ক্যান্সার প্রতিরোধে কার্যকরী। লাউয়ে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট সাইটোটক্সিক ক্যান্সার কোষের বৃদ্ধিতে বাধা দেয়। এছাড়া লাউ খেলে শরীরে পানির ঘাটতি অনেকটাই দূর হয়। যে কারণে ডিহাইড্রেশনের ভয় থাকে না। আপনি যদি চান প্রাকৃতিকভাবেই আপনার শরীর ঠান্ডা থাকুক তবে নিয়মিত লাউ খাওয়ার অভ্যাস করুন।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, লাউয়ের থাকা বিভিন্ন পুষ্টিগুণ শুধু শরীরই ঠান্ডা রাখে না, বরং আরও অনেক অসুখের সঙ্গে লড়াই করতে পারে। লিভারের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তির জন্য এই সবজি ভীষণ উপকারী। তাই লিভারের সুস্থতা ধরে রাখতে নিয়মিত এই সবজি খেতে হবে। গবেষণায় দেখা গেছে, লাউয়ে থাকা কিছু উপকারী উপাদান যকৃতের কর্মক্ষমতা বাড়াতে কাজ করে।
বাড়তি ওজন ঝরাতে চাইলেও নিয়মিত লাউ খেতে হবে। কারণ এই সবজি ওজন কমানোর কাজে ভীষণ কার্যকরী। এতে ক্যালোরি থাকে খুবই কম। লাউয়ে থাকা বিভিন্ন উপাদান সাহায্য করে বিপাকের হার বাড়াতে, যে কারণে ওজন কমে সহজেই। কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগে থাকেন অনেকেই। এর সমাধানে পাতে রাখতে পারেন লাউ। বিশেষজ্ঞরা বলছেন, লাউ খেলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া সহজ হবে। ডায়াবেটিস রোগীরাও এই সবজি খেতে পারবেন নিশ্চিন্তে। এটি ব্লাড সুগার নিয়ন্ত্রণে লাউ কার্যকরী। লাউ খেলে ঠান্ডা থাকে পেটও।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com