শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অনাবৃষ্টি, আমন চাষে বিপাকে কৃষক

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৩ জুলাই, ২০২৩

চলছে শ্রাবণ মাস। এ মাসের শুরু থেকে শুরু হয় বৃষ্টি। ধান আবাদের জমিতে জমতে থাকে পানি। বীজতলা থেকে দোগাছি করে আমন চাষিরা। গত কয়েক দিনের টানা তাপদাহে শুকিয়ে যায় জমে থাকা প্রায় জমির পানি। এখন চারা রোপণ নিয়ে বিপাকে আমন চাষিরা।
জেলার ১৩ টি উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, আমন চাষিরা ১৫ কেজি ডেপ ও ৫ কেজি পটাস সার ছিটিয়ে জমি তৈরি করছেন। তবে চারা রোপণে পর্যাপ্ত পানি নেই প্রায় জমিতে। কিছু কিছু জমিতে দেখা যাচ্ছে পানি, এসব জমিতে কৃষক চারা রোপণ করছেন। আবার যে সব জমিতে পানি শুকিয়ে গেছে তারা জমি তৈরি করে বৃষ্টির পানির অপেক্ষায় আছেন। কেউ কেউ জমির পাশের ডোবা-নালা থেকে শ্যালো মেশিন দ্বারা পানি সেচ দিচ্ছেন। আগামিতে আলু এবং সরিষা আবাদের জন্য আগাম আমন চাষে ব্যস্ত হয়ে পড়েছে এজেলার ধান চাষিরা। কিন্তু খরতাপে জমিতে পানি না থাকায় চিন্তিত তারা।
হিলির হরিহরপুর গ্রামের কৃষক আফজাল হোসেন বলেন, এবার তিন বিঘা জমিতে আমন চাষ করছি। জমি তৈরি করেছি, দোগাছি থেকে চারা তুলছি। জমিতে চারা রোপণের লোকজনও লাগাইছি। তবে জমিতে পানি কম আছে, দেখি কি হয়।
মুনষাপুর গ্রামের কৃষক রবিউল ইসলাম বলেন, গত ইরি ধানের দাম ভাল পাইছি। এবার ৭ বিঘা জমিতে আমন চাষ করবো। সব জমিতে সার দিয়ে জমি তৈরি করেছি। কয়েকটা জমিতে পানি আছে। উঁচু জমিগুলোতে একেবারে পানি নেই। যদি এর মধ্যে বৃষ্টি না হয় তাহলে বিপাকে পড়তে হবে। হাকিমপুর উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম বলেন, হাকিমপুর উপজেলায় ৮ হাজার ১৫৫ হেক্টর জমিতে আমন চাষ হচ্ছে। আমন চাষে কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে আসছি।
এ বিষয়ে দিনাজপুর জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক নুরুজ্জামান বলেন, জেলার ১৩ উপজেলায় ২ লাখ ৬০ হাজার ৭৪০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। জেলায় প্রায় ২৪ হাজার কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গত বোরো মৌসুমে ধানের দাম অনেক ভাল পেয়েছে কৃষক। এবারও ভাল দাম পাবার আশায় আমন চাষে মনযোগী হয়ে উঠেছে। আমরা কৃষকদের সার্বিকভাবে সেবা দিয়ে যাচ্ছি।-রাইজিংবিডি.কম




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com