শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভারতীয় গোয়েন্দা সংস্থার নেতৃত্ব মুসলিম শূন্য:ওয়াইসি

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৩ জুলাই, ২০২৩

সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি রোববার বলেছেন, কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো ইন্টেলিজেন্স ব্যুরোর সিনিয়র নেতৃত্বে কোনো মুসলিম নেই। এ বিষয়টি মুসলিমদের মনে সন্দেহ জাগিয়েছে।
দ্য এশিয়ান এজ-এর একটি সংবাদ প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, আইবি ও আরঅ্যান্ডএডব্লিউ এখন একচেটিয়া সংখ্যাগরিষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আপনি ক্রমাগত মুসলমানদের থেকে আনুগত্য আশা করবেন। আবার তাদের সমান সহ-নাগরিকের মর্যাদা দেবেন না। তবে এটা তো মুসলমানদের মনে সন্দেহ জাগাবেই।
দ্য এশিয়ান এজ-এর সংবাদটি ছিল এমন,‘কয়েক দশক পরে দেশের ইন্টেলিজেন্স ব্যুরোতে গুরুত্বপূর্ণ পদে কোনো সিনিয়র মুসলিম আইপিএস অফিসার থাকবে না। প্রিমিয়ার ইন্টেলিজেন্স এজেন্সির শেষ মুসলিম আইপিএস অফিসার এস এ রিজভি (বিশেষ পরিচালক) গত সপ্তাহে তার কার্যকাল থেকে অব্যাহতি নিয়েছেন। তাকে এখন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উপদেষ্টা নিযুক্ত করা হয়েছে।
লক্ষ্য করা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে আইবিতে মুসলিম আইপিএস অফিসারের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে। অথচ আগের শাসনে একজন আসিফ ইব্রাহিম আইবি ডিরেক্টরের পদে উন্নীত হতে পেরেছিলেন। একজন রফিউল আলম আসাম ক্যাডারের আইপিএস অফিসার এজেন্সিতে ডেপুটেশনের সময় গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হতে পেরেছিলেন।’ সূত্র : সিয়াসত ডেইলি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com