শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দেশে ফিরেছেন ১১০৫৯৫ হাজি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৩১ জুলাই, ২০২৩

চলতি বছর পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে ২৯৯ ফ্লাইটে দেশে ফিরেছেন এক লাখ ১০ হাজার ৫৯৫ জন হাজি। আর মারা গেছেন ১১৯ জন বাংলাদেশী ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।
হজ বুলেটিনে জানানো হয়, রোববার রাত (১টা ৫৯ মিনিট) পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ২৯৯টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ১৪৬টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ১০৮টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৪৫টি। এদিকে এবার হজে গিয়ে এখন পর্যন্ত ১১৯ জন বাংলাদেশী মারা গেছেন। তাদের মধ্যে পুরুষের সংখ্যা ৯২ ও নারী ২৭ জন। যারা মারা গেছেন তাদের মধ্যে মক্কায় ৯৫, মদিনায় ১০, জেদ্দায় দু’জন, মিনায় নয়জন, আরাফায় দু’জন, মুজদালিফায় একজন মারা গেছেন। সৌদি আরবের আইন অনুযায়ী, সেখানেই তাদের দাফন করা হয়েছে। গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। চলতি বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয় ২ জুলাই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com