শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিএনপি নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে : কাদের

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় সোমবার, ৩১ জুলাই, ২০২৩

ঢাকার প্রবেশপথ অবরোধের কর্মসূচি দেয়ায় বিএনপির মার্কিন ভিসানীতির আওতায় পড়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সমাবেশের পরের দিন তারা কেন অবরোধ কর্মসূচির দিলো? এটা কোন ধরনের গণতন্ত্র? এটা তো নির্বাচনকে বাধাগ্রস্ত করা। তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে।
তিনি আরো বলেন, ভিসানীতি তো তাদের ওপর প্রয়োগ করা উচিৎ। তাদের উদ্দেশ্য একটা লাশ ফেলা। গতকাল সোমবার বেলা ১১টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার সরকারের পথেই আছে। সরকারের উদ্দেশ্য শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখা। নির্বাচনের আগেও, নির্বাচনের পরেও শান্তিপূর্ণ পরিবেশ। পারছেন না তো, প্রশ্নে তিনি বলেন, কেন পারব না, গতকাল (রোববার) যে ঘটনা ঘটে গেল। অ্যাপায়নের পরে তাদের কর্মীদের অবস্থা কী? খবর নেই। সেই মুড আছে? সবাইকে অতিরিক্ত জামাকাপড় নিয়ে ঢাকায় আসতে বলেছে তারা। বেচারারা জামাকাপড় নিয়ে এসে থাকতে পারলো না, ফিরে গেল। টাকাও শেষ-দুই হাজার টাকা করে দেয়া হয়েছিল। তবে আওয়ামী লীগ কোনো উত্তেজনায় যাবে না বলে মন্তব্য করে তিনি বলেন, আমরা নির্বাচন চাই, উত্তেজিত হলে তো আমাদের চলবে না। আমরা সরকারি দল। তারা যেকোনো মূল্যে যে কোনো পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতা থেকে শেখ হাসিনাকে হটাতে চায়। এটি তাদের টার্গেট। আমাদের তো সেই টার্গেট নেই। নির্বাচনে জনগণ চাইলে আবারো ক্ষমতায় থাকব, জনগণ না চাইলে থাকব না নিয়মানুযায়ী। রাজনীতির চিত্র এখন সহিংসতার দিকে যাচ্ছে, এ দায় বিরোধী দলের নাকি সরকারের? এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিশেষ বিশেষ কারণে বিশেষ বিশেষ ব্যক্তি ও দলের ওপর দায় বর্তায়। এটি ব্যাখ্যা বিশ্লেষণ করলে অনেক কথাই আসে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com