বহুমাত্রিক আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো হামদর্দ বাংলাদেশ। গতকাল ১ আগস্ট ২০২৩, উপমহাদেশের স্বাস্থ্য, শিক্ষা ও মানবসেবার নন্দিত প্রতিষ্ঠান হামদর্দ ল্যাবরেটরীজের ১১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে মঙ্গলবার সকালে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের উদ্যোগে রাজধানীর বাংলামোটরে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের মিলনায়তনে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।
সভাপতির বক্তব্যে ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, কাজ ও সেবার মাধ্যমে হামদর্দকে আরও এগিয়ে নিতে হবে, যাতে বাংলাদেশের একজন মানুষও হামদর্দের সেবা থেকে বি ত না হন । মানুষের সার্বিক কল্যাণের জন্য হামদর্দ প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া হামদর্দের প্রতিষ্ঠার্ষিকীর শুভক্ষণে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরম শ্রদ্ধেয় হাফেজ হাকীম আবদুল মজিদ, তাঁর সম্মানিত স্ত্রী রাবেয়া মজিদ, দুই সন্তান প্রখ্যাত ইউনানী চিকিৎসা বিজ্ঞানী হাকীম আবদুল হামিদ এবং শহীদ হাকীম মোহাম্মদ সাঈদকে। পাশাপাশি তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনাও করেন তিনি।
স্মৃতিচারণ, অনুভূতি ব্যক্ত ও শুভেচ্ছা বিনিময় করেন সিনিয়র পরিচালক অর্থ ও হিসাব মো. আনিসুল হক, পরিচালক হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ অবসরপ্রাপ্ত লে. কর্ণেল মাহবুবুল আলম চৌধুরী, পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক, কোম্পানী সেক্রেটারি ও পরিচালক প্রশাসন (অতিরিক্ত দায়িত্ব) মো. আবদুল মজিদ, উপ-পরিচালক বিপণন ডা. আবুল তৈমুর চৌধুরী, সহকারি পরিচালক হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ হাকীম আবু ইউছুফ আব্দুল হক,হামদর্দ পাবলিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, হাকীম সাঈদ ইস্টার্ণ মেডিকেল কলেজের অধ্যক্ষ হাকীম খোরশেদ আলম, এটিএন বাংলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম, দৈনিক দেশ রূপান্তরের মহাব্যবস্থাপক মো. হারুন অর রশিদ, দৈনিক মানবজমিনের উপ-ব্যবস্থাপক মো. রেফায়েত উল ইসলাম জোয়ার্দার রবিন, দৈনিক শেয়ার বিজের সহকারি ব্যবস্থাপক রুম্পা আকতার।
এ সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে ফুলেল শুভেচ্ছা জানায় হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, হামদর্দ পাবলিক কলেজ, হাকীম সাঈদ ইস্টার্ণ মেডিকেল কলেজ ও হাসপাতাল, রওশন জাহান ইস্টার্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক হাকীম কামরুন নাহারের প্রতিনিধিসহ দৈনিক দেশ রূপান্তর, মানবজমিন, দৈনিক নয়াদিগন্ত, শেয়ারবিজ, দৈনিক নয়াদিগন্ত এবং এটিএন বাংলার প্রতিনিধিবৃন্দ। এ সময় তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে হামদর্দ বাংলাদেশের কর্মকান্ড তুলে ধরা হয়। এরপর সম্পন্ন হয় কেক কাটা পর্ব। দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণিল আয়োজন । প্রেসবিজ্ঞপ্তি