শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কাজলকে কাঁধে নিলেন শাহরুখ: অজানা কাহিনি ফাঁস

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

বলিউডে ২৮ বছর আগে আদিত্য চোপড়া পরিচালিত ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ছবির শুটিংয়ে কাজলকে কাঁধে তুলতে গিয়ে কী অবস্থা হয়েছিল শাহরুখের? সেই অজানা কাহিনি ফাঁস করলেন কাজল।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, ১৯৯৫-তে মুক্তি পেয়েছিল ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’। এই ছবিকে ভারতীয় বাণিজ্যিক ছবির দুনিয়ায় অনেকেই বিশেষ গুরুত্ব দেন। শাহরুখ-কাজলের কেরিয়ারের নতুন মোড় এনে দিয়েছিল ওই ছবি। বলিউডি ছবিতে প্রেমের সংজ্ঞা বদলে দিয়েছিল এই ছবি। এই ছবির হাত ধরেই বলিউড পেয়েছিল আগামীর ‘রোম্যান্টিক হিরো’ শাহরুখ খানকে। তবে শুটিং করতে গিয়ে কতই কী-ই না ঘটে, তা রয়ে যায় ক্যামেরার পিছনেই। ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’র পোস্টারের কথা সকলেরই মনে আছে। সেখানে কনের পোশাকে কাজল, এ দিকে কালো জ্যাকেট মাথায় টুপি জিন্স পরে দাঁড়িয়ে শাহরুখ তথা রাজ। কাঁধে তুলেছেন তার সিমরনকে। দৃশ্যটি দেখতে যতখানি প্রেমময়, বাস্তবে কাজটি করতে গিয়ে বেশ বেগ পেতে হয় শাহরুখকে।
যদিও প্রথমে শাহরুখ ভেবেছিলেন, সহজেই কাজলকে কাঁধে তুলে নেবেন। তাঁকে কাঁধে তুলে নিয়ে ছবি তুলেছেন, শুটিংও হয়েছে। কিন্তু পরে গোটা কাঁধ ‘লক’ হয়ে যায় শাহরুখের। যদিও কাজল নাকি আগেভাগেই সাবধান করেছিলেন তাকে। অভিনেত্রীর ভাষ্য, আমি বলেছিলাম, তুমি পারবে তো? ও বলেছিল, হ্যাঁ পারব। চিন্তা কোরো না, আমার শক্তি কিছু কম নয়। এর পর অভিনেত্রী বলেন, ও আমায় একটুও বুঝতে দেয়নি, আমি কতটা ভারী। তবে পরে ফ্রোজেন শোল্ডারের সমস্যায় ভুগতে হয়েছিল তাকে। আহা বেচারা শাহরুখ!




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com