শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সু চিকে ৫ অপরাধে ক্ষমা ঘোষণা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চিকে পাঁচটি ফৌজদারি মামলায় ক্ষমা ঘোষণা করেছে জান্তা সরকার। ১৯ অপরাধে ৩৩ বছরের দ- হয়েছিল তার। এর মধ্যে পাঁচটি অপরাধ মওকুফ করা হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। মিয়ানমারের সামরিক বাহিনীর মুখপাত্র জাও মিন তুন ইলেভেন মিডিয়া গ্রুপকে বলেছেন, ক্ষমার অর্থ হবে তার ছয় বছরের কারাদ-ের মেয়াদ কমানো।
শান্তিতে নোবেল জয়ী অং সান সুচিকে গত সপ্তাহে কারাগার থেকে গৃহবন্দি করা হয়েছে। রাজধানী নেপিদোর একটি সরকারি বাসভবনে নেওয়া হয়। ২০২১ সালের গোড়ার দিকে অভ্যুত্থান ঘটিয়ে সু চি সহ তার দলের অনেক নেতা ও বহু মানুষকে আটক করে জান্তা সরকার। ক্ষমতা দখলে নিয়ে জরুরি অবস্থা জারি রেখেছে জান্তা প্রধান মিন অং হ্লাইং। এদিকে সাবেক প্রেসিডেন্ট উইন মিন্টকেও সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। ২১-এর অভ্যুত্থানে সু চির পরপরই তিনি গ্রেফতার হন।
সুচির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, ওয়াকি-টকি, নির্বাচনে কারচুপিসহ অনেক অভিযোগে মামলা রয়েছে। কয়েকটিতে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। যদিও সব অভিযোগ অস্বীকার করে আসছেন ৭৮ বছর বয়সী এই নোবেলজয়ী। জান্তা মুখপাত্র বলেন, সু চি গৃহবন্দি অবস্থাতেই থাকবেন। তার শাসনামলে রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সেনাবাহিনীর দমন-পীড়নকে সমর্থন জানিয়ে আন্তর্জাতিকভাবে সমালোচিত হন। এমনকি আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগের মামলায় মিয়ানমার সেনাবাহিনীর পক্ষে সাফাই গেয়েছিলেন তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com