শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নরসিংদীতে একদিনে আরও ৩৮ জনের ডেঙ্গু শনাক্ত

মাধবদী (নরসিংদী) সংবাদদাতা :
  • আপডেট সময় মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

নরসিংদীতে গত ২৪ ঘন্টায় আরও ৩৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। মঙ্গলবার সকালে এই তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো: নূরুল ইসলাম।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় জেলার সরকারি হাসপাতালে শনাক্ত হওয়া ৩৮ জনের মধ্যে ৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন । এ নিয়ে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাড়িয়েছে ৮১ জনে। এরমধ্যে ১০০ শয্যা জেলা হাসপাতালে ৪৯ জন, সদর হাসপাতালে ১৫ জন, মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, পলাশ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ৭ জন ও শিবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ৪ জন। ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১৬ জন।জানুয়ারি ২০২৩ হতে অদ্যাবধি মোট সেবা প্রাপ্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ৩৮৪ জন। জানুয়ারি ২০২৩ হতে ডেঙ্গুতে অদ্যাবধি মারা গেছেন ১ জন।
১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, নরসিংদীর তত্ত্বাবধায়ক ডা. এ এন এম মিজানুর রহমান বলেন, শহরের পাশাপাশি উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলেও ডেঙ্গু ছড়িয়ে পড়ছে। প্রতিদিন ডেঙ্গু জ্বর ও উপসর্গ নিয়ে পরীক্ষার জন্য ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। অনেকে ডেঙ্গুর উপসর্গ বুঝতে না পেরে দেরিতে হাসপাতালে আসছেন। যথাসময়ে হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিলে হাসপাতালে ভর্তি না হয়ে বাসায় থেকেও সুস্থ হওয়া সম্ভব বলে জানান চিকিৎসক। এসময় তিনি আরো বলেন রাকে মশারী টানিয়ে ঘুমাতে হবে। পরিস্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সতর্ক থাকতে হবে। জমানো পানি ফেলে দিতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com