শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

টালিউডের সিনেমায় পরীমণি

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

দেশের দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, মাহিয়া মাহি ও বিদ্যা সিনহা মিমের পর ওপার বাংলার শোবিজে এবার পরীমণি কাজ করতে যাচ্ছেন। এমনটাই জানিয়েছে, ভারতের পাঠকপ্রিয় সংবাদমাধ্যম ‘আনন্দবাজার’। প্রকাশিত খবরে ‘আনন্দবাজার’ জানায়, স্বামী শরিফুল রাজের সঙ্গে তার দাম্পত্য কলহ প্রকাশ্যেই দেখেছেন দর্শক। ফেসবুকে একে অপরকে বিঁধেছেন নানা পোস্টে। এত বিতর্কের পরে নায়িকাকে কলকাতার সিনেমায় দেখার অপেক্ষায় দর্শক। পরীর অনুরাগীদের সেই স্বপ্নই এবার সত্যি হতে চলেছে। সেই সুখবর পরীমণি নিজেই জানিয়েছেন। ভারতীয় এ সংবাদমাধ্যমকে পরী বলেন, কলকাতার সিনেমায় কাজ করছি। এখনই বিস্তারিত কিছু বলতে চাই না। সবটাই ক্রমশ প্রকাশ্যে। ছেলের জন্মদিন কাটলেই কলকাতায় আসব।
১০ অগস্ট এক বছরে পা দেবে পরীর ছেলে রাজ্য। ছেলের জন্মদিনের কাউন্টডাউন শুরু করে দিয়েছেন নায়িকা। অনেক কিছু পরিকল্পনা করেছেন এর মধ্যেই। আর মাত্র নয়দিনের অপেক্ষা। রাজ্যের জন্মদিন কাটার পর কলকাতায় যাবেন পরীমণি।
সম্প্রতি কলকাতা গিয়েছিলেন পরীমণির স্বামী রাজ। এখানে এসে হারিয়ে যায় তার ফোন। শত ঝামেলা থাকলেও ফোন হারানোর পর সবার প্রথমে পরীর সঙ্গেই যোগাযোগ করেছিলেন রাজ। এ কথা নিজেই জানিয়েছেন নায়িকা। এত সমস্যার পর রাজ এবং পরীর সম্পর্ক কোন দিকে মোড় নেবে, এখন সেটাই দেখার অপেক্ষায় দর্শক। তথ্যসূত্র: আনন্দবাজার




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com