বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জাতির পিতার সমাধিতে প্রেস কাউন্সিল চেয়ারম্যানের শ্রদ্ধা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জনিয়েছেন। গতকাল বুধবার পৌনে ১২টায় টুঙ্গিপাড়া পৌঁছে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শোকাবহ আগস্টের বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁিড়য়ে থেকে এ মহান নেতার প্রতি সম্মান প্রদর্শন করেন। এরপর তিনি পবিত্র ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্টের কালরাতে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনায় প্রার্থনা করা হয়। পরে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এরপর তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মিতি বিজরিত স্থান পরিদর্শন করেন।
এ সময় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য মোজাফফর হোসেন পল্টু, এম.জি কিবরিয়া চৌধুরী, উৎপল কুমার সরকার, প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com