বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

উত্তাল মেঘনা, হাতিয়ার নিম্লঞ্চাল প্লাবিত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

লঘুচাপের প্রভাবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদী রয়েছে উত্তাল। ইতোমধ্যে নদীতে স্বাভাবিকের তুলনায় ৩-৪ ফুট উচ্চতায় জোয়ার বইছে। এতে পানি ঢুকে পড়েছে নিম্লঞ্চালগুলোতে। গতকাল বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, সাগর উত্তাল থাকায় গতকাল বুধবার সকাল থেকে অস্বাভাবিক জোয়ারে হাতিয়ার নলচিরা ইউনিয়নের বেড়ির বাইরের অনেকগুলো বাড়ি ঘর, দোকান-পাটে পানি ডুকে গেছে। নলচিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইউনুছ বলেন, অস্বাভাবিক জোয়ারে তলিয়ে গেছে ৯ নম্বর ওয়ার্ডের তুপানিয়া গ্রামের বেশির ভাগ অংশ। বেড়ি বাঁধের বাইরে হওয়ায় সহজে জোয়ারে পানিতে তলিয়ে যায় এই গ্রামটি।
একই অবস্থা নিঝুমদ্বীপ ইউনিয়নে। নিঝুমদ্বীপের চার পাশে বেড়িবাঁধ না থাকায় নিচু এলাকার গ্রামগুলো সহজে প্লাবিত হয়। সকালে আসা জোয়ারে মদিনা গ্রাম, ডুবার খাল এলাকা, বন্দরটিলা গ্রাম ও চেউয়াখালী গ্রাম তিন থেকে চার ফুট পানিতে তলিয়ে যায়। নিঝুমদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান দিনাজ উদ্দিন জানান, নিঝুমদ্বীপে প্রধান সড়কটি ছাড়া গ্রামীণ অধিকাংশ সড়ক পানিতে ডুবে গেছে। এতে মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়সার খসরু বলেন, বিভিন্ন এলাকায় জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার সংবাদ পেয়েছি। আমি ইউপি চেয়ারম্যানদের সঙ্গে কথা বলেছি। মানুষজনের যেন ক্ষতি না হয় সে ব্যাপারে সজাগ থাকার জন্য বলা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com