শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কুমিল্লায় অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে এএসআই নিহত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

কুমিল্লার মুরাদনগরে ব্যাটারিচালিত অটোরিকশার সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গত বুধবার বিকেলে কুমিল্লা মুরাদনগর উপজেলার বি-চাপিতলা-বিষ্ণুপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ কর্মকর্তা এএসআই সাজ্জদুল মান্নান (৪১)। তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নান্দিয়ারা গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান বলেন, বিকেলে ওয়ারেন্টের আসামি গ্রেপ্তার করতে যান। পথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সাথে তাকে বহন করা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে প্রথমে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত ৮ টার দিকে তিনি মারা যান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com