সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নগরকান্দায় ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

বেলায়েত হোসেন লিটন নগরকান্দা :
  • আপডেট সময় শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

ফরিদপুরের নগরকান্দা থানা পুলিশ অভিযান পরিচালনা করে ৫ জন ডাকাত দলের সংঘবদ্ধ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। সেই সাথে ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জামও তাদের কাছ থেকে উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার লস্করদিয়া ইউনিয়নে অবস্থিত কে এম জাহাঙ্গীর হোসেনের ইটের ভাটার কাছ থেকে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ জন ডাকাত দলের সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আসাদুজ্জামান শাকিল ও নগরকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেনের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালন করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসনহাটি গ্রামের মোজাম সরদারের দুই ছেলে মোঃ রায়েব আলী সর্দার(৪০), ইয়ার আলী সর্দার(৩৫), কোদালিয় শহীদনগর ইউনিয়নের ছাগলদী গ্রামের হায়দার মীরের ছেলে সবুর মীর(২৮), দেলবাড়ীয়া গ্রামের মৃত নাজমলের ছেলে মোঃ জামিল(৪০) ও ঈশ্বরদী গ্রামের মৃত আতর আলী মুন্সীর ছেলে  মান্দার মুন্সী(২৮)। এ বিষয়ে নগরকান্দা থানার ওসি (তদন্ত) বিকাশ মন্ডল বলেন, গত ২৭ (জুলাই) দেলবাড়ীয়া এলাকায় ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে থানায় একটি মামলা হয়। উক্ত ঘটনায় এস আই আনোয়ার হোসেন কে দায়িত্ব দেয়া হয়। জাহাঙ্গীরের ইটের ভাটায় ডাকাতি করার পরিকল্পনার সময়  সংঘবদ্ধ ডাকাত সদস্যদের কে  গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com