শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পান্না কায়সারের মৃত্যুর খবরে থমকে গেলাম: মিম

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৫ আগস্ট, ২০২৩

বিশিষ্ট লেখক, সমাজসেবক, রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য ও শিশু সংগঠক পান্না কায়সার গতকাল ৪ আগস্ট মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। তার এ মৃত্যুতে শোক জানাচ্ছে সবাই। অন্যান্যদের মতো অভিনেত্রী বিদ্যা সিনহা মিমও শোকাহত। তবে মিম বোধ হয় বেশি কষ্ট পেয়েছেন পান্না কায়সারের মৃত্যুতে। কারণ পান্না কায়সারের জীবনী নিয়ে নির্মিতব্য সিনেমায় মিম অভিনয় করছেন। ওয়াহিদ তারেকের পরিচালনায় এ সিনেমার নাম ‘দিগন্তে ফুলের আগুন’। সিনেমায় তাকে পান্না কায়সারের চরিত্রে দেখা যাবে।
পান্না কায়সারের মৃত্যুতে শোক প্রকাশ করে বিদ্যা সিনহা মিম লেখেন, বিধাতার কি এ এক অদ্ভুত সমীকরণ। আমরা ভাবি এক, কিন্তু তার পরিকল্পনা আরেকÍযা সাধারণের বোঝা বড় দায়। ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমার শুটিং করছি। এই সিনেমায় আমি পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছি। গতকাল শমী আপু (শমী কায়সার) বললেন, তোমাদের তো শুক্রবার ও শনিবার শুটিং নেই। তাহলে রেডি থেকো। তোমাদেরকে আম্মার সঙ্গে দেখা করতে নিয়ে যাব। শুনেই তো আমি ভীষণ এক্সাইটেড।
মিম আরও লেখেন, মহীয়সী নারী শ্রদ্ধেয় পান্না কায়সারের সঙ্গে দেখা করব। গেল দুই মাস ধরে যাকে বই পড়ে, টেলিভিশনের বিভিন্ন ইন্টারভিউ থেকে জানার চেষ্টা করেছি, সেই মানুষটার সঙ্গে মুখোমুখি বসে গল্প করব। নানান অভিজ্ঞতা শুনব। আড্ডা দেব। জীবনের অন্যরকম একটা অভিজ্ঞতা হবে। অসাধারণ মুহূর্তের সাক্ষী হব।
আরও কত কি যে ভাবনা মনের মধ্যে। চাইলেই কি আর সব পূরণ হয়। রাত শেষে সকালবেলা এমন একটা খবর অপেক্ষা করছে ভাবিনি। ঘুম থেকে ওঠেই শুনি পান্না কায়সার আন্টি চিরদিনের জন্য আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। তার মৃত্যুর খবরে থমকে গেলাম। স্তব্ধ হলাম। গেল কিছুদিন ধরে মনের মধ্যে লালন করা মহীয়সী পান্না কায়সারকে হারিয়ে মনে হচ্ছে, আমারই একজন আপনজন হারালাম। সৃষ্টিকর্তার কাছে তার আত্মার শান্তি কামনা করছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com