রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফরিদপুরের ভাঙ্গায় ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

নুরুল ইসলাম আনজু ফরিদপুর
  • আপডেট সময় রবিবার, ৬ আগস্ট, ২০২৩

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সার্বিক পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মো. সাকিল(২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (০৬ আগস্ট) সকালে গ্রেপ্তার ওই যুবককে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। সাকিল কুমিল্লার বাহ্মণপাড়া থানার শশীদল এলাকার কামাল হোসেনের ছেলে। শনিবার(০৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার আতাদী এলাকার ভাঙ্গা টোল প্লাজার সামনে ঢাকা থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী সার্বিক পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে সাকিলকে গ্রেপ্তার করা হয়। সংবাদের ভিত্তিতে সার্বিক পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে আসামির দুই পায়ের মাঝে রাখা একটি প্লাস্টিকের বস্তার ভেতর কসটেপে মোড়ানো পলিথিনের দুইটি পোটলা থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com