বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক তৌফিক (বিপিএএ) কে ফুলেল শুভেচছা

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ৬ আগস্ট, ২০২৩

নওগাঁর বদলগাছীতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক তৌফিক (বিপিএএ) বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক -২০২৩ লাভ করায় তাঁকে উপজেলা প্রেসক্লাব, বদলগাছীর পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়েছে। ৬ আগষ্ট রবিবার দুপুর ৩ টায় তাঁর অফিস কক্ষে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি মোঃ হাসানুজ্জামান এবং সম্পাদক আব্দুল কাদের তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।এছাড়াও বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মচারীগণও তাঁকে ফুলেল শুভেচছা জানিয়েছেন। বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে ব্যতিক্রমধর্মী কিছু সেবামূলক কার্যক্রম চালু করে মডেল প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তি ক্যাটাগরিতে তাঁকে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২৩ প্রদান করেন। তাঁর উদ্ভাবনী চিন্তা চেতনার ফল সরুপ সমগ্র বাংলাদেশের মধ্যে প্রথম বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে জরুরি পরিষেবামূলক কার্যক্রম শুরু হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com