শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

উত্তর আমেরিকায় সেরা ৩ শাকিবের ‘প্রিয়তমা’!

বিনোদন:
  • আপডেট সময় সোমবার, ৭ আগস্ট, ২০২৩

‘দেবী’র আয় টপকে উত্তর আমেরিকার বাজারে বাংলাদেশের সেরা তিন সিনেমার এলিট ক্লাবে প্রবেশ করেছে ‘প্রিয়তমা’। এ তথ্য জানিয়ে কানাডা ও আমেরিকার পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব কমস্কোর সূত্র দিয়ে বলেছেন, ‘প্রিয়তমার’ চার সপ্তাহের গ্রস বক্স অফিস কালেকশন এক লাখ ছাব্বিশ হাজার ডলার। ‘দেবী’র ছিল এক লাখ পঁচিশ হাজার ডলার। ‘প্রিয়তমা’র অর্জন এখানেই শেষ নয়। আমেরিকায় কোনো প্রেক্ষাগৃহে টানা পাঁচ সপ্তাহে প্রদর্শনের রেকর্ডে ‘হাওয়া’র সাথে যুক্ত হলো ‘প্রিয়তমা’। ‘হাওয়া’র মতোই টানা পাঁচ সপ্তাহ আমেরিকার জ্যামাইকা মাল্টিপ্লেক্সে চলছে এই সময়ে বাংলাদেশের সবচেয়ে আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’।
সজীব আরও বলেন, শুধু তাই নয়, উত্তর আমেরিকায় একক সিনেমা হলে সবচেয়ে বেশি আয়কারী বাংলাদেশি সিনেমাও এখন ‘প্রিয়তমা’। আমেরিকার জ্যামাইকা মাল্টিপ্লেক্সে ৪ সপ্তাহ পর্যন্ত ‘প্রিয়তমা’র গ্রস কালেকশন ৬৭,১০৪ ডলার। এর আগে সবচেয়ে বেশি আয় করা ‘হাওয়া’ এ মাল্টিপ্লেক্সে ৫ সপ্তাহে গ্রস করেছিল ৬৩,৫৪৮ ডলার। অবশ্য উত্তর আমেরিকায় সর্বোচ্চ আয় ‘হাওয়া’র দখলে। আয় তিন লাখ আটান্ন হাজার ডলার। এরপরের জায়গাটি ‘পরাণ’ এর দখলে। আয় এক লাখ সাতাশি হাজার ডলার।
এই মুহূর্তে তৃতীয় অবস্থানে আছে ‘প্রিয়তমা’। দুই সপ্তাহে আয় করেছিল এক লাখ বারো হাজার ডলার। চার সপ্তাহে আয় এক লাখ ছাব্বিশ হাজার ডলার। তবে দ্বিতীয় অবস্থানে থাকা ‘পরাণ’ রয়েছে বেশ দূরত্বে। আর ‘হাওয়া’ অনেক দূরে। যদিও এই দুটো সিনেমা সত্তর এবং আশি প্লাস থিয়েটারে মুক্তি পেয়েছিলো। ‘প্রিয়তমা’ মুক্তি পেয়েছিল বিয়াল্লিশ হলে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com