শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জনগণই আ’লীগের প্রভু, আর কেউ নয় : প্রধানমন্ত্রী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৭ আগস্ট, ২০২৩

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, দেশের জনগণ ছাড়া ক্ষমতাসীন আওয়ামী লীগের আর কোনো প্রভু নেই। গতকাল রোববার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সূচনা বক্তব্যে বলেন, ‘জনগণই আওয়ামী লীগের প্রভু। জনগণের কাছে আমরা দায়বদ্ধ।’ তিনি আরো বলেন, তার দল আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে।
আওয়ামী লীগ সভাপতি গত সাড়ে ১৪ বছরের অর্জনগুলো তৃণমূল পর্যায়ে তুলে ধরার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। একই সাথে আগামী জাতীয় নির্বাচন ঘনিয়ে আসায় সংগঠনকে শক্তিশালী করার নির্দেশ দিয়ে তিনি বলেন, তাদের (আওয়ামী লীগ) সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। সভায় আওয়ামী লীগের প্রায় পাঁচ হাজার নেতা-কর্মী ও নির্বাচিত জনপ্রতিনিধিরা অংশ নেন। সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, মহানগর, জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, সংসদ সদস্য, জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র, সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
প্রতিটি জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ দলীয় নেতাদের দিকনির্দেশনা দিতে এ ধরনের সভার আয়োজন করে থাকে। সর্বশেষ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২০১৭ সালের ২৩ জুন এ ধরনের সভা অনুষ্ঠিত হয়। ডিসেম্বরের শেষ সপ্তাহ বা পরের বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com