শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অনলাইনে ভারতীয় আরবাজের সাথে পাকিস্তানি আমিনার বিয়ে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৭ আগস্ট, ২০২৩

সীমান্ত পেরিয়ে ভারতে এসে বিয়ে করেছিলেন পাকিস্তানি গৃহবধূ সীমা হায়দার। অন্যদিকে, ভারত থেকে পাকিস্তানে গিয়ে বিয়ে সারেন ভারতীয় তরুণী নওমুসলিম ‘ফাতিমা’। দুই ঘটনার জেরে যখন তোলপাড় গোটা উপমহাদেশ। তার মধ্যেই প্রকাশ্যে এলো আরেক পাক-ভারত বিবাহবন্ধনের ঘটনা। ভারতীয় তরুণ আরবাজকে বিয়ে করলেন পাকিস্তানি তরুণী আমিনা। গত বুধবার অনলাইনে বিয়ে সারেন এই যুগল। এলইডি স্ক্রিনে বিয়ের অনুষ্ঠান দেখল দুই পরিবারের স্বজনেরা। ভারতে আসার ভিসা মেলেনি। কবে মিলবে ভিসা, কারো কাছে তার সদুত্তর নেই। এমন পরিস্থিতিতে ভারচুয়ালি বিয়ে সারলেন ভারতীয় পাত্র ও পাকিস্তানি পাত্রী। ভারতের যোধপুরের বাসিন্দা আরবাজ। তার সাথে পাকিস্তানের আমিনার বিয়ে ঠিক হয়। কিন্তু দীর্ঘদিন ধরে আবেদন জানানোর পরও ভিসা পাননি আমিনা। ফলে বিয়ের অনুষ্ঠান নিয়ে অনিশ্চয়তা বাড়তে থাকে। এমন পরিস্থিতিতে বাধ্য হয়েই অনলাইনে বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা। তারই পরিপ্রেক্ষিতে বুধবার ভিডিও কনফারেন্সে বিয়ের আসর বসে। উপস্থিত ছিলেন দুই দেশের কাজী। তারাই যাবতীয় নিয়মকানুন মেনে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পক্ষের স্বজন-বন্ধুরা।
কেন এমন সিদ্ধান্ত? সদ্যবিবাহিত আরবাজ জানালেন, “বর্তমানে দুই দেশের সম্পর্ক খুবই খারাপ। তাই আবেদন করলেও ভিসা পেতে কত দেরি হবে সেটা কেউই জানে না। তাই বাধ্য হয়েই অনলাইনে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি।” জানা গেছে, দুই পরিবারের সম্মতিতেই এই বিয়ে ঠিক করা হয়েছে। আরবাজের বেশ কয়েকজন আত্মীয় পাকিস্তানের বাসিন্দা। মূলত তাদের উদ্যোগেই এই বিয়ে ঠিক হয়েছে।
আরবাজের পরিবার জানায়, পাকিস্তানের মাটিতে বিয়ে হলে ভারতে সেই বিয়ে বৈধ হতো না। তবে অনলাইনে বিয়ের নিকাহনামা দেখিয়ে আবেদন করলে হয়তো তাড়াতাড়ি ভিসা মিলতে পারে, এমনটাই আশা করছেন আরবাজ। আপাতত সপরিবারে ভারতে আসবেন আমিনা, তাকে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছে আরবাজের পরিবার। সূত্র : সংবাদ প্রতিদিন




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com