শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঢাকায় আসছেন মার্কিন দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৭ আগস্ট, ২০২৩

ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্র দফতরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ। এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়, গত রোববার দিবাগত রাতে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, দুর্নীতি দমন ও অর্থপাচার বন্ধে সহযোগিতা বিষয়ে আলোচনার জন্যই আসছেন তিনি। ঢাকা সফরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও পররাষ্ট্র সচিবের সাথে তার বৈঠকের কথা রয়েছে। আগামীকাল মঙ্গলবার তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। রিচার্ড নেফিউর ঢাকা সফরটি সৌজন্যমূলক বলে জানিয়েছে মন্ত্রণালয় সূত্র। যুক্তরাষ্ট্রের কূটনীতি ও বৈদেশিক অনুদানের ক্ষেত্রে দুর্নীতি দমনে কাজ করছেন নেফিউ। গত ৫ জুলাই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন তাকে পররাষ্ট্র দফতরের বৈশ্বিক দুর্নীতি দমনবিষয়ক সমন্বয়ক নিয়োগ দেন। রিচার্ড নেফিউ সরাসরি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর কাছে জবাবদিহি করেন। বিশ্বের অংশীদার দেশগুলোর সরকার ও এনজিওর সাথে দুর্নীতি রোধে কাজ করেন নেফিউ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com