শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

‘খুব ভালো লেগেছে’: শাকিব খানের ‘প্রিয়তমা’ প্রসঙ্গে কোর্টনি কফি

বিনোদন:
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

চিত্রনায়ক শাকিব খানের ‘প্রিয়তমা’ চলছে যুক্তরাষ্ট্রে। সিনেমাটি দেখে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি বলেছেন, খুব ভালো লেগেছে। বিষয়টি জানিয়েছেন সিনেমাটির নির্মাতা হিমেল আশরাফ। রোববার (৬ আগস্ট) রাতে ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘কাল হঠাৎ করেই মেসেজ এলো—‘আমি তোমাদের ফিল্মটা দেখেছি!’। ভাবলাম খুশি করার জন্য বলছে। লিখলাম, আসলেই! ও সঙ্গে সঙ্গে টেক্সট দিয়ে ছবিটা দিলো। আর লিখলো, ওর খুব ভালো লেগেছে। ডিটেইল বললো। বুঝলাম খুবই মনোযোগ দিয়ে দেখেছে।’ হিমেল আশরাফ আরও লিখেছেন, যে কারণে ওকে আমি রাজকুমারের জন্য সিলেক্ট করেছিলাম সেইটা আবার প্রমাণ পেলাম। সিনেমার জন্য ওর ডেডিকেশন ১০০%।
নির্মাতা হিমেল আশরাফের পরিচালনায় ‘রাজকুমার’ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বাঁধছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। গতবছর ২৮ মার্চ শাকিব খানের জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্রের কুইন্সের ফ্লাশিংয়ে ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনাতে ‘রাজকুমার’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়।শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মস প্রযোজনা করবে। সিনেমাটির সঙ্গে সহ-প্রযোজক হিসেবে আছেন জাকারিয়া মাসুদ ও কাজী রিটন নামের দুজন প্রবাসী বাংলাদেশি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com