শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাঙামাটিতে টানা বর্ষণে ৪৬ স্থানে ধস, নিম্নাঞ্চল প্লাবিত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

টানা বর্ষণে রাঙামাটির জেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসে গেছে। সোমবার (৭ আগস্ট) সকালে জেলার বিভিন্ন স্থানে পাহাড় ধস ঘরবাড়ি ভেঙে পড়ে। সড়কের বিভিন্ন স্থানে ধসে যায়। এতে সাময়িক যান চালাচল ব্যাহত হয়। রাঙামাটি আবহাওয়া অফিসের তথ্যমতে, জেলায় রবিবার সকাল ৬টা থেকে গতকাল সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার ১৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অন্যদিকে টানা বৃষ্টির কারণে শহরের ভেদভেদী লোকনাথ মন্দির সংলগ্ন সড়ক বিভাগের কারখানার পাশের এলাকায় একটি বাড়ি ধসে পড়ে। তবে বাড়িতে লোকজন না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। অপরদিকে জেলার রাজস্থলী, কাউখালীসহ কয়েক উপজেলায় বিভিন্ন স্থানে পাহাড় ধসের খবর খবর পাওয়া গেছে। জেলার বাঘাইছড়ি, জুরাছড়ি, বিলাইছড়ি উপজেলায় পাহাড়ি ঢলে নি¤œা ল প্লাবিত হয়েছে। ভেদভেদী লোকনাথ মন্দির সংলগ্ন সড়ক বিভাগের কারখানার পাশের এলাকায় বাসিন্দা বাছা মিয়া বলেন, ‘বৃষ্টির অবস্থা দেখে গতকাল পরিবারের সদস্যদের নিয়ে অন্য স্থানে চলে যাই। ভোরে এসে দেখি আমার বাড়িটি মাটি ধসে পড়ে গেছে। কোনও কিছুই বের করতে পারিনি। সব নষ্ট হয়ে গেছে।’
রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, গত বুধবার থেকে টানা বর্ষণে জেলায় ৪৬টি স্থানে ছোট ছোট পাহাড় ধসের ঘটনা ঘটেছে। যার মধ্যে সবচেয়ে কাপ্তাই উপজেলায়। তবে এতে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। পাহাড়ি ঢলে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com