শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাউথইস্ট ব্যাংকের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ও সকল শহীদদের স্মরণে ও শ্রদ্ধায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের উদ্যোগে ভার্চুয়ালি এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার প্রারম্ভে যথাযথ সম্মান এবং ভাবগাম্ভীর্যপূর্ণভাবে সাউথইস্ট ব্যাংক মাসব্যাপী চলমান শোক পালন কর্মসূচির আওতায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী “জাতীয় শোক দিবস ২০২৩” উপলক্ষ্যে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনকল্পে সভার সভাপতি এবং সভায় অংশগ্রহণকারী সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
উক্ত অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় সহ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সাউথইস্ট ব্যাংকের সকল শাখা ও উপশাখার প্রধানগণ এবং অফশোর ব্যাংকিং ইউনিটের প্রধানগণ আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
উক্ত শোক সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও সভায় শোক দিবস উপলক্ষ্যে আগস্ট মাসব্যাপী ব্যাংক কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এবং নিষ্পাপ শিশু শেখ রাসেল সহ পরিবারের সকল শহীদ সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সভার কর্মসূচি সমাপ্ত করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com