শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মেয়েদের চাওয়া নিয়ে নুসরাত ফারিয়ার কথা

বিনোদন:
  • আপডেট সময় বুধবার, ৯ আগস্ট, ২০২৩

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগরির বিয়েবিচ্ছেদ ঘোষণার পর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে একটি পোস্ট ভাইরাল হয়েছে। তাতে লেখা, জাস্টিন ট্রুডোর ক্ষমতায়, বিল গেটসের টাকায়, ফুটবলার হাকিমির জনপ্রিয়তায়, হুমায়ন ফরিদীর ভালোবাসায়, তাহসানের কণ্ঠে কিংবা হৃতিক রোশানের স্মার্টনেসে। কোনো কিছুই নারীকে আটকাতে পারেনি। বলতে পারবেন নারী আসলে কিসে আটকায়?
এই পোস্টটির পক্ষে-বিপক্ষে নেটিজেনদের একাংশের নানা প্রতিক্রিয়া ও মতামত দেখা গেছে। এবার সেটি নিয়ে নিজের মতামত জানালেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। রোববার মধ্য রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নুসরাত ফারিয়া লিখেছেন, একটি মেয়ে একটি সম্পর্ক থেকে শুধুমাত্র ভালোবাসা, যতœ এবং স্নেহ চায়। আর কিছু না। নুসরাত ফারিয়ার ব্যক্তিজীবনেও বিচ্ছেদের ঘটনা রয়েছে। ২০২০ সালে প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে বাগদান সেরেছিলেন তিনি। পরিকল্পনা ছিল বিয়েটাও করবেন। কিন্তু সেটা আর বাস্তবে রূপ নেয়নি। গেল বছরের ডিসেম্বরে রনির সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। যদিও খবরটি তিনি প্রকাশ করেছেন গত ১ মার্চ।
এদিকে নুসরাত ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে ‘পাতালঘর’ সিনেমায়। নূর ইমরান মিঠুর নির্মিত এই সিনেমায় তার সঙ্গে রয়েছেন আফসানা মিমি, নাসির উদ্দিন খানসহ অনেকে। সম্প্রতি সিনেমাটি মুক্তি পেয়েছে একটি ওটিটি প্ল্যাটফর্মে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com