শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঢামেকে ডেঙ্গুতে চিকিৎসকসহ ৫ জনের মৃত্যু

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৯ আগস্ট, ২০২৩
ডা. দেওয়ান আল মিনা মিশু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকসহ ৫ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন ডা. দেওয়ান আল মিনা মিশু, মোছা. মাইশা আক্তার, মো. নজরুল ইসলাম, মো. আশিক ও মোছা. আয়েশা খাতুন। এদের মধ্যে চিকিৎসক দেওয়ান আল মিনা মিশু সোমবার (৮ আগস্ট) রাত সোয়া ১টার দিকে মারা যান। ডা. মিশুর বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কা ন এলাকায়। তার ছোট একটি মেয়ে রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ তরুণ চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে ছিলেন। মিশু ঢাকার মাতুয়াইলে বাংলাদেশ শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের গাইনি বিভাগে আবাসিক শিক্ষার্থী হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজের ৪৬ ব্যাচের শিক্ষার্থী।
পারিবারিক সুত্রে জানা গেছে, সম্প্রতি জুন মাস থেকে বিএসএমএমইউতে অধ্যয়ন করছিলেন তিনি। সেখানে তার প্লেসমেন্ট ছিল। গত ২৪ জুলাই তার জ্বর আসে। ডেঙ্গু ধরা পড়লে প্রথমে বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থা খারাপ হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তিন-চারদিন আগে এভারকেয়ার থেকে তার পরিবারকে জানানো হয় তিনি অলরেডি ব্রেইন ডেড। পরিবার চাচ্ছিল চিকিৎসা চালিয়ে যেতে, সেজন্য ঢাকা মেডিকেল কলেজে আনা হয়। রাতে সেখানেই মারা যান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com