শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক নিমজ্জিত, যোগাযোগ বন্ধ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৯ আগস্ট, ২০২৩

দক্ষিণ চট্টগ্রামের সাঙ্গু ও মাতামুহুরী নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধিতে সোমবার বিকেল থেকেই নিমজ্জিত হয়ে বন্ধ হয়ে পড়েছে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক যোগাযোগ। কক্সবাজারের চকরিয়াস্থ সিকলঘাট স্টেশন হতে নলবিলা হয়ে জিদ্দাবাজার পর্যন্ত সড়ক পানিতে ডুবে আছে। গতকাল মঙ্গলবার বেলা পৌনে ১২টা পর্যন্ত সড়কটি পানি নিমজ্জিত ছিল। এছাড়া মহাসড়কটির কেরানীহাট অংশও বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। ফলে কার্যত সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
খোঁজ নিয়ে জানা গেছে, কক্সবাজারের চকরিয়া এবং পেকুয়া উপজেলার মানুষ এত পানি অতীতে কখনো দেখেনি। এর জন্য স্থানীয়রা বাস্তবায়নাধীন চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনকে দুষছেন। কেউে কেউ বলছেন, বিভিন্ন পানি নির্গমনস্থানে খুবই সংকীর্ণ ব্যবস্থা রাখা হয়েছে। ফলে পানি সহজেই নামতে পারছে না। এছাড়া সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশ এবং পটিয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা পানি নিমজ্জিত রয়েছে। সেখানকার বাসিন্দারাও পানি নামতে ধীরগতির জন্য নতুন রেললাইনকেই দুষছেন। এদিকে দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে প্রাইমারি স্কুলগুলো ‘সকল শিক্ষাপ্রতিষ্ঠান’ তালিকার বাইরে থাকায় ক্ষুদ্ধ অভিভাবকরা। প্রাইমারি ছাড়া সব ধরনের শিক্ষাপ্রতিষ্টানে আজ ক্লাস হচ্ছে না। তাছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আজ থেকে ১০ আগস্ট পর্যন্ত তিন দিন বন্ধ ঘোষণা করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com