বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গাজীপুরে আরাফাত রহমান কোকোর ৫৪তম জন্মদিন পালন

রিপন আনসারী গাজীপুর ব্যুরো
  • আপডেট সময় রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

শহীদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান বিশিষ্ট ক্রীড়াসংগঠক আরাফাত রহমান কোকোর ৫৪তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে গাজীপুর জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ে এই অনুষ্ঠান হয়। গাজীপুর সদর মেট্রোথানা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সদর মেট্রোথানা বিএনপির সভাপতি এড. মেহেদী হাসান এলিস। সাধারন সম্পাদক সাইফুল ইসলাম টুটুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা.মাজহারুল আলম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা আরাফাত রহমান কোকোর জন্মদিন পালন করছি এমন এক বাংলাদেশে, যে বাংলাদেশে চলছে স্বৈরাচারের প্রমত্ত অট্টহাসি। যে দেশ থেকে নির্বাসিত হয়ে মৃত্যুবরণ করেছেন আরাফাত রহমান কোকো। আজ নির্বাসনে থেকে স্বাধীনতা এবং গণতন্ত্রের ঝান্ডা হাতে নিয়েছেন দেশনায়ক তারেক রহমান। তাঁর নেতৃত্বে একদফার মাধ্যমে ভোটারবিহীন সরকারের পতনের মধ্যেই এ জাতির মুক্তি নিহিত। বিশেষ অতিথি বিএনপির সিনিয়র নেতা আলহাজ্ব মীর হালিমুজ্জামান ননী বলেন, জালেমের অত্যাচার বেশি দিন চলতে পারে না। আসুন সকল দিধাদ্বন্ধ ভুলে আমরা রাজপথে বিজয় ছিনিয়ে আনি। জনগণের ভোটের স্বাধীনতা ফিরিয়ে আনি। আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আফজাল হোসেন কায়সার, ড. সহিদুজ্জামান, আহাম্মদ আলী রুশদি, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, গাজীপুরের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, মাহবুবুল হক গোলাপ, মহানগর বিএনপি নেতা আনেয়ারুল ইসলাম, ভিপি জয়নাল আবদীন তালুকদার, এড. নাসির, মোঃ বাবুল চৌধুরী, আক্তার হোসেন, মোতালেব হোসেন, রোকোনুজ্জামান উজ্জ্বল, ছাত্রদল নেতা প্রীতম প্রমূখ। আলোচনা সভা দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com