শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাঙ্গামাটি কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ২০০ মেগাওয়াট ছাড়িয়েছে

মোঃ আক্কাস রাঙ্গামাটি
  • আপডেট সময় রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

টানা বর্ষণে উজান থেকে পানি নামায় বৃদ্ধি পেয়েছে কাপ্তাই হ্রদের পানি। পানির স্থর বৃদ্ধি পাওয়ায় বেড়ে গেছে দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। কেন্দ্রের উৎপাদন সক্ষমতা রয়েছে ২৩৫ মেগাওয়াট, শনিবার (১২ আগষ্ট) উৎপাদন হয়েছে ২০১ মেগাওয়াট। শনিবার (১২ আগষ্ট) সর্বোচ্চ ২শত ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে প্রতিষ্ঠানটিতে। যেটি চলতি বছরে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সর্বাধিক বিদ্যুৎ উৎপাদন। এছাড়া কাপ্তাই হ্রদে পানির পরিমাণ যদি বাড়তে থাকে তবে বিদ্যুৎ উৎপাদন আরো বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। এদিকে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, কাপ্তাই হ্রদে পানির পরিমাণ রুলকার্ভ অনুযায়ী ৯২.৭২ ফুট এমএসএল থাকার কথা থাকলেও শনিবার রুলকার্ভ অনুযায়ী ১০১ দশমিক ৪৬ ফুট এমএসএল রয়েছে। ১ ও ২ ইউনিট থেকে ৪৬, ৩য় ইউনিট থেকে ৩৪, ৪র্থ ইউনিট থেকে ৪০ এবং ৫ম ইউনিট থেকে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ৩, ৪ ও ৫ ইউনিট থেকে ৫০মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের জানান, গত ১ মাস আগেও কাপ্তাই হ্রদে পানির সংকটে এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন দৈনিক মাত্র ২৫ থেকে ৩০ মেগাওয়াট। পানি বৃদ্ধি পাওয়ায় উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। প্রসঙ্গত, ২০২১ সালে কাপ্তাই হ্রদে পানি ছিলো ১০৬.৬৯ ফুট এমএসএল এবং ২০২২ সালে ৯৮.৬২ ফুট এমএসএল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com