শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হোমনায় ৩ লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস

মইনুল ইসলাম মিশুক (হোমনা) কুমিল্লা
  • আপডেট সময় সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

কুমিল্লার হোমনায় মা মাছ ও পোনা মাছ রক্ষার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ লাখ টাকার আড়াই হাজার মিটার একশটি নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার ঘাড়মোরা বাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালানো হয়। এতে জালগুলো জব্দ করে জনসম্মুখে আগুণে পুড়িয়ে ফেলা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন। এসময় সঙ্গিয় পুলিশসহ উপজেলা মৎস্য কর্মকর্তা শাহেনূর মিয়া, ভূমি অফিসের নাজির মো. মোস্তফা কামাল উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান বলেন, গতকাল ঘাড়মোরা বাজারে সাপ্তাহিক হাটে গোপন সংবাদ পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সেখানে ৩ লাখ টাকার আড়াই হাজার মিটার একশটি নিষিদ্ধ রিং জাল ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় জালের কোনো মালিককে পাওয়া না যাওয়ায় কাউকে আটক করাও সম্ভব হয়নি। জণস্বার্থে মা মাছ ও পোনা মাছ রক্ষার্থে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com